সুন্দরগঞ্জে আপন ছোট ভাইয়ের জমি ভুয়া দলিলের মাধ্যমে জোরপূর্ব জবর দখলের অভিযোগ উঠেছে বর ভাই এর বিরুদ্ধে

30 August 2026, 9:00:27

খায়রুল আলম নয়ন, (বিশেষ) প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের মৃত আব্দুল হাই বেপারীর ছোট ছেলে আইনুল হক বেপারী তার নিজস্ব জমির অংশ = ৮৪.৮৩ ও পিতার জমির অংশ থেকে = ১৮.৫৬ মোট ১০৩.৩৯ শতক জমির মালিকানা ভোগদখল করেন। উক্ত জমি চাষাবাদ করা কালে বিবাদী তার নিজ আপন বড় ভাই রফিকুল ইসলাম বিভিন্ন সময়ে আপন ছোট ভাই আইনুল হক কে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করেন ও জমির বিভিন্ন ভুয়া দলিল দেখিয়ে নিজ বসতবাড়ি থেকে আইনুল হককে তাড়িয়ে দেন। তাড়িয়ে দেওয়ার পর থেকে মানসিক ভারসাম্য হেরে ফেলে বিভিন্ন জায়গায় আশ্রয় নেন। আইনুল হককে বিভিন্ন জায়গা থেকে খোঁজাখুঁজি করে বের করে এনে শশুর বাড়িতে আশ্রয় নেওয়ায় তার ছেলে মেয়ে।আইনুল হকের অধিকার আদায়ের জন্য তার ছেলে মেয়ে আইনুল হকের জমিতে একটি থাকার ঘর উত্তোলন করেন। এর পর তিনি বুঝতে পেরে বাড়িতে আশ্রয় না পেয়ে এখন তিনি ছাপড়হাটি ইউনিয়নে সরকারি ইউনিয়ন পরিষদে একটা রুমে বসবাস করতেছেন।
উক্ত বিষয়ের ব্যাপারে এলাকাবাসীকে একাধিকবার অভিযোগ করলেও আপন বড় ভাইয়ের কাছ থেকে সম্পত্তি উদ্ধার করতে পারেননি। এ ব্যাপারে ন্যায় বিচার পাওয়ার জন্য জেলা প্রশাসকের নিকট আইনুল হকের ছেলে মেয়ে ও এলাকাবাসী দাবি করেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।