গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপি কার্যালয় ও ইউডিসি পরিদর্শনে ইউএনও মহিউদ্দিন
গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপি কার্যালয় ও ইউডিসি পরিদর্শনে ইউএনও মহিউদ্দিন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার ১১নং গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিউদ্দিন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ইউডিসি পরিদর্শন করেন। এ সময় তিনি ইউনিয়ন পরিষদের ভবনের অবস্থা, মেরামত ও উন্নয়ন কার্যক্রম, ট্যাক্স আদায়ের অগ্রগতি এবং নাগরিকদের বিভিন্ন সেবা কার্যক্রম পর্যালোচনা করেন। সেবার মান উন্নয়ন ও জনসেবাকে আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে ইউএনও বলেন, সরকারের দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড প্রণয়নের লক্ষ্যে চলমান জরিপ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য তথ্য সংগ্রহকারীদের কাছে সাধারণ মানুষ যেন সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করেন, সে বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের জনপ্রতিনিধিদের ব্যাপক জনসচেতনতা সৃষ্টি ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ১১নং গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রইছ উদ্দিন, নবযোগদানকৃত ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা বকুল মালাকার, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যবৃন্দ, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তন্ময় দাস, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ সুজেল মিয়া, গ্রাম পুলিশ, দফাদার, মহল্লাদার এবং সেবাগ্রহীতাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: