ঝালকাঠির কাঠালিয়াতে বর্ণিল আয়োজনে জাতীয় ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আঞ্চলিক, কৃষি / বিস্তারিত

ঝালকাঠির কাঠালিয়াতে বর্ণিল আয়োজনে জাতীয় ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত

30 June 2026, 10:52:16

ঝালকাঠির কাঠালিয়াতে বর্ণিল আয়োজনে জাতীয় ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত

​মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠিঃ

​’বেশি বেশি ফল চাষ করি, পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় পালিত হয়েছে জাতীয় ফল মেলা ২০২৬। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই মেলা অনুষ্ঠিত হয়।

​ফল মেলা উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দৈনন্দিন পুষ্টির চাহিদা মেটাতে দেশি ফলের উৎপাদন বৃদ্ধি ও প্রতিটি বসতবাড়ির আঙিনায় ফল গাছ লাগানো অত্যন্ত জরুরি।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, আধুনিক চাষাবাদ ও কৃষি উদ্যোক্তা তৈরির মাধ্যমে কাঠালিয়ার কৃষি অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে কৃষি বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে। মেলায় স্থানীয় পর্যায়ের বিভিন্ন ফল ও উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের সমাহার প্রদর্শিত হয়।

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, কাঠালিয়া প্রেসক্লাব সভাপতি এইচ এম বাদল, স্থানীয় গণমাধ্যমকর্মী, উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষক এবং সফল কৃষি উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

​এ ধরনের আয়োজন স্থানীয় কৃষকদের নতুন নতুন ফলের জাত চাষে উৎসাহিত করার পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: