রুহিয়ায় নারী সমাজ বেশ সুসংগঠিত, তাদেরকে আরো সংঘটিত হতে হবে- মির্জা ফখরুল
রুহিয়ায় নারী সমাজ বেশ সুসংগঠিত। তাদেরকে আরো সংঘটিত হতে হবে- মির্জা ফখরুল

কুদরত আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
দেশে অস্থিতিশীলতার অপচেষ্টা ঠেকাতে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে চলছি। একটা মহল চেষ্টা করছে দেশ অস্থিতিশীল করার। আপনারা সজাগ থাকবেন। আমরা যখন নতুন করে কাজ শুরু করেছি তারেক রহমান নেতৃত্বে দেশ, তখন যেন আবার বিভ্রান্তি না হই।
মাদক ও নারী সমাজের প্রতি আবেদন রেখে তিনি বলেন, রুহিয়ায় নারী সমাজ বেশ সুসংগঠিত। তাদেরকে আরো সংঘটিত হতে হবে। তারা যেন সংগঠিত হয়ে তাদের ক্ষমতায়নকে নিশ্চিত করতে পারে। আজকে খুব দুঃখ হয়- যখন দেখি, শুনি আমাদের তরুণরা-যুবকেরা মাদকাসক্ত হয়ে পড়েছে। এটা একটা জাতিকে ধ্বংস করে দেয়। এর থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আমি তরুণ যুবকদের অনুরোধ করব তারা যেন এগুলো থেকে মুক্ত থাকে। তারা যেন একটা সামাজিক আন্দোলন গড়ে তোলে মাদক থেকে দূরে থাকার জন্য। এটা খুব জরুরি।
বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খুব দ্রুত দেশের কাজগুলোকে সমাধান করার জন্য কাজ করছে। অনেক সমস্যার মধ্য দিয়ে আমরা দায়িত্ব নিয়েছিলাম। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। বিগত দিনে আপনারা আমাদেরকে ধানের শীষে প্রচুর ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। মুসলিম-হিন্দু, বৌদ্ধ- খ্রিস্টান সকল ধর্মের ভাই-বোনদেরকে আমি ধন্যবাদ জানাই তাদের সমর্থনেই আমি কাজ করার সুযোগ পেয়েছি।
তিনি বলেন, গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদে নির্বাচন ছিল, এখানে বাংলাদেশ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। এটা একটি বিরল সম্মান। বাংলাদেশের মতো একটি ছোট দেশ জাতিসংঘে সভাপতিত্ব করবে আগামী এক বছরের জন্য। আমরা চেষ্টা করছি আমাদের সব কাজগুলোকে সমাধান করবার জন্য। রাতারাতি সব সমস্যার সমাধান হবে না। আপনাদেরকে ধৈর্য ধরতে হবে।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এ সরকারের বয়স মাত্র তিন মাস। এই তিন মাসের মধ্যে আমরা কাজ করার চেষ্টা করেছি। তারেক রহমানের সরকার, কথার সরকার। তিনি যে কথাগুলো দিয়েছে আমরা সেই কথাগুলো পালন করার চেষ্টা করছি। তিনি বলেছিলেন ফ্যামিলি কার্ডের কথা, আমরা ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করেছি। তিনি কৃষক কার্ডের কথা বলেছেন। সেটাও শুরু করেছি। খাল খনন কর্মসূচি সেটাও শুরু করেছি আমরা। তিনি যে কথাগুলো দিয়েছিলেন তার প্রত্যেকটি পূরণ করবার জন্য চেষ্টা করে যাচ্ছি।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: