উৎসবমুখর আয়োজনে চরকাঁকড়া প্রিমিয়ার লীগের পর্দা উঠল
উৎসবমুখর আয়োজনে চরকাঁকড়া প্রিমিয়ার লীগের পর্দা উঠল

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ, প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়ায় উৎসবমুখর পরিবেশে “চরকাঁকড়া প্রিমিয়ার লীগ-২০২৬” এর ৬ষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় মাঠে আয়োজিত এ খেলাকে ঘিরে এলাকার ক্রীড়াপ্রেমী, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন শেখ মাসুদ। তিনি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, “বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা যুব সমাজকে সুস্থ ও শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনে সহায়তা করে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ গিয়াস উদ্দিন খাঁন এবং আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজপুর পিএল একাডেমির সহকারী প্রধান শিক্ষক আবুল হাসেম মিলন, কোম্পানীগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক নুর মোহাম্মদ, মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক আবু নাছের, আদর্শ সমাজ জামে মসজিদের সভাপতি আমিনুর রসুল সেলিম, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক সালেহ উদ্দিন কামরুল এবং একতা বাজার যুব উন্নয়ন সংস্থার সভাপতি একরামুল হক মিলন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন নুর উদ্দিন, মহিন ও আকাশ। আয়োজক কমিটির সদস্য সাজ্জাদ বাপ্পি, ইমরান ও আসিফ পুরো আয়োজন তদারকি করেন।
বক্তারা বলেন, গ্রামীণ পর্যায়ে খেলাধুলার আয়োজন তরুণদের মাঝে ভ্রাতৃত্ববোধ, নেতৃত্বগুণ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করে। এ ধরনের টুর্নামেন্ট এলাকার ক্রীড়া অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: