নাসিরনগরে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু, একমাত্র সন্তান হারিয়ে দিশেহারা বাবা-মা | বিডি-প্রেস 24 ডট কম

নাসিরনগরে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু, একমাত্র সন্তান হারিয়ে দিশেহারা বাবা-মা

15 May 2026, 11:54:13

নাসিরনগরে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু, একমাত্র সন্তান হারিয়ে দিশেহারা বাবা-মা


‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি,

‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে পুকুরে ডুবে হাবিব (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
‎শুক্রবার দুপুরে নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাবিব ওই এলাকার ফয়সাল মিয়ার একমাত্র সন্তান।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরে পড়ে যায় হাবিব। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

‎স্থানীয় ইউপি সদস্য আক্কল ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশুটি পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করলেও বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: