জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ফিকে হতে চলছে; তার জন্য বর্তমান সরকার দায়ী – পীর সাহেব চরমোনাই | বিডি-প্রেস 24 ডট কম
হোম / রাজনীতি / বিস্তারিত

জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ফিকে হতে চলছে; তার জন্য বর্তমান সরকার দায়ী – পীর সাহেব চরমোনাই

15 May 2026, 10:27:19

জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ফিকে হতে চলছে; তার জন্য বর্তমান সরকার দায়ী - পীর সাহেব চরমোনাই

এইচ এম হাছনাইন, বিশেষ প্রতিনিধিঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, স্বাধীনতার প্রত্যাশা পূরণে অতিতের সরকারগুলোর ব্যর্থতার ধারাবাহিকতায় এবং আওয়ামী ফ্যাসিবাদের প্রেক্ষিতেই ২০২৪ এ গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিলো। একটি সম্ভবনা তৈরি হয়েছিলো। দেশকে নতুন করে গঠন করার সম্ভবনা সৃষ্টি হয়েছিলো। কিন্তু কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায়, দেশের কাঠামোগত পরিবর্তন না হওয়ায় জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ফিকে হতে চলছে। এর দায়িত্ব বর্তমান সরকারকে নিতে হবে।

১৪ মে ২০২৬, বৃহস্পতিবার নোয়াখালীর মাইজদি বাজারে অনুষ্ঠিত জেলা ও থানা যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই উপর্যুক্ত মন্তব্য করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, দেশের আইন-শৃংখলা পরিস্থিতি ভালো না, দ্রব্যমূল্য বেড়েই চলছে, জনজীবন অতিষ্ঠ হয়ে আছে, হামে শতশত শিশু মারা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে কার্যকর কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। গুরুত্বপূর্ণ সংস্কারে নেয়া অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে। সরকারকে বলবো, জুলাইয়ের প্রত্যাশা ছিলো জনদুর্ভোগ দুর করা এবং স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপ। সেই লক্ষে কাজ করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, জনপ্রত্যাশা পূরণে আমাদের অঙ্গিকার পূরণে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। মানুষের পাশে দাড়াতে হবে। জনগণের সংগ্রামে নেতৃত্ব দিতে হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: