বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিতলমারীতে প্রস্তুতি সভা | বিডি-প্রেস 24 ডট কম

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিতলমারীতে প্রস্তুতি সভা

29 August 2025, 1:51:49

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিতলমারীতে প্রস্তুতি সভা

চিতলমারী প্রতিনিধিঃ ২৯ আগস্ট শুক্রবার ২০২৫।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাগেরহাটের চিতলমারী উপজেলা বিএনপি প্রস্তুতি সভা করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় চিতলমারী সরকারি সামসুন্নেছা মেমোরিয়াল মডেল উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদেম নেয়ামুল নাছির আলাপ, অধ্যাপক হাদিউজ্জামান হিরো ও রুনা গাজী।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু। এতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: