চিতলমারীতে জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
চিতলমারীতে জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মো: আজাদ খান, চিতলমারী প্রতিনিধিঃ
বাগেরহাটের চিতলমারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের (সচিব) সাথে জন্ম-মৃত্যু নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১১মে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার এর সভাপতিত্বে
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের খুলনা বিভাগীয় উপপরিচালক (উপসচিব) মো: হুসাইন শওকত। নির্ধারিত সময় কর্মশালা অনুষ্ঠিত হওয়ার পূর্বে তিনি উপজেলা চত্বরে বৃক্ষরোপন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিঠুন কুমার মৈএ, কৃষি কর্মকর্তা মো: সিফাত আলো মারুফ, স্বাস্থ্য কর্মকর্তা ডা: শর্মিলা রায়, প্রকৌশলী মো: সাদ্দাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো: হাফিজুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: ফেরদৌস আনসারী, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সহ (সচিব) আরও অনেকে।
জন্ম-মৃত্যু ও নিবন্ধন কর্মকাণ্ডকে আরও বেগবান, সঠিক, গ্রহণযোগ্য করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উক্ত বিষয়ে সম্পৃক্ত সকল সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সহিত কাজ করার আহ্বান করা হয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: