ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ৬০ হাজার টাকার জাল নোটসহ সংঘবদ্ধ চক্রের দুই নারী সদস্য আটক | বিডি-প্রেস 24 ডট কম

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ৬০ হাজার টাকার জাল নোটসহ সংঘবদ্ধ চক্রের দুই নারী সদস্য আটক

9 May 2026, 8:01:51

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ৬০ হাজার টাকার জাল নোটসহ সংঘবদ্ধ চক্রের দুই নারী সদস্য আটক

মোঃ আব্দুল আউয়াল খান, স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৬০ হাজার টাকার জাল নোটসহ সংঘবদ্ধ চক্রের দুই নারী সদস্য কে আটক করে জেলা ডিবি পুলিশ। জেলা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মহোদয় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের ওসি (উত্তর) ও ওসি (দক্ষিণ) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিমের বিশেষ অভিযানে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ এলাকা থে‌কে ০৭/০৫/২০২৬ খ্রিঃ ১৪:১৫ ঘ‌টিকায় ৬০ হাজার টাকার জাল নোটসহ ১। পারুল বেগম (২৮), পিতা-মোঃ জাফর আলী (সিদ্দিক), মাতা-রুমেলা আক্তার, সাং-গলকুন্ডা (তেলুয়ারি) স্টেশনের পিছনে, আঠারবাড়ী, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ (ভাসমান) এবং ২। রুবি আক্তার (২৫), পিতা-মৃত সিদ্দিক আলী, মাতা-নুরেছা খাতুন, স্থায়ী সাং-বলাইশিমুল দক্ষিণপাড়া, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা, এ/পি-গাঙ্গিনাপাড় বাইদ্যা পাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ (ভাসমান) দ্বয়‌কে গ্রেফতার করা হয়। একশেণ্রীর অসাধু চক্র আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন কৌশলে জাল টাকার ন‌োট তৈরী করে বাজারে ছড়িয়ে দিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় জাল টাকার নোট ক্রয় বিক্রয়কারী সংঘবদ্ধ চক্রের স‌ক্রিয় সদস্য। তাঁরা ঈদ উল আযহা উপলক্ষে বাজারে ছাড়ার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে জাল নোট সংগ্রহ করেছিলেন। ধৃত আসামী ২। রুবি আক্তার (২৫) এর নাম‌ে একই অ‌ভি‌যো‌গে পূ‌র্বের ০২‌টি মামলা র‌য়ে‌ছে।

উদ্ধারকৃত জাল টাকার নোট এর ব্যাপারে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোত‌েয়োলী ম‌ডেল থানায় মামলা দা‌য়ের শে‌ষে বিজ্ঞ আদাল‌তে সোপর্দ করা হ‌য়ে‌ছে। গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ এই সংঘবদ্ধ চক্রের সাথে জড়িত ছিল এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্তপূর্বক গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

পবিত্র ঈদুল আজহা কে সামনে রেখে ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: