ভৈরব রেলসেতুতে তিতাস কমিউটারের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু, মরদেহ নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা | বিডি-প্রেস 24 ডট কম

ভৈরব রেলসেতুতে তিতাস কমিউটারের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু, মরদেহ নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা

9 May 2026, 7:30:33

ভৈরব রেলসেতুতে তিতাস কমিউটারের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু, মরদেহ নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা

দেবদূত কর তীর্থ, নিজস্ব প্রতিবেদকঃ

ভৈরবের দৌলতকান্দি সংলগ্ন রেলসেতু এলাকায় ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনের (নং ৩৪) নিচে কাটা পড়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পর মরদেহটি নদীতে পড়ে তলিয়ে গেছে। নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি ঘটে ০৭ মে, দৌলতকান্দি থেকে ভৈরবের মাঝামাঝি রেলপথে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ট্রেন আসার আগেই ওই নারী রেলসেতুর ওপর উঠে যান। সেতুর সংকীর্ণ অবস্থানের কারণে তিনি সরে যাওয়ার সুযোগ পাননি। ট্রেনচালক পরিস্থিতি বুঝতে পারলেও থামানোর মতো পর্যাপ্ত দূরত্ব ছিল না বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ভিডিওটি ঘিরে সাধারণ মানুষের মধ্যে শোক ও উদ্বেগ দেখা গেছে।

রেল পুলিশ বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মরদেহ উদ্ধারে তল্লাশি অভিযান চলছে কিনা, তা-ও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

এলাকাবাসী দ্রুত পরিচয় শনাক্ত ও মরদেহ উদ্ধারে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন। কোনো পরিবার বয়োজ্যেষ্ঠ সদস্যকে খুঁজে না পেলে বা এ ঘটনায় কোনো তথ্য জানা থাকলে স্থানীয় প্রশাসন অথবা রেল কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানিয়েছেন তারা। একই সঙ্গে রেলসেতুসহ ঝুঁকিপূর্ণ এলাকায় জনসচেতনতা বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিও উঠেছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: