শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক | বিডি-প্রেস 24 ডট কম

শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক

9 May 2026, 12:32:45

শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক

শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুড়িগোয়ালিনী খোলপেটুয়া নদীর তীরে শুক্রবার(৮মে) গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালন করা হয়।

ইয়ুথনেট গ্লোবাল সাতক্ষীরা টিমের আয়োজনে নায্যতা ও নবায়নযোগ্য শক্তির পথে, জীবাশ্মমুক্ত ভবিষ্যৎ গড়ি এক সাথে এ স্লোগানকে সামনে নিয়ে স্ট্রাইক চলাকালিন সময়ে বক্তব্য রাখেন ইয়ুথনেট গ্লোবাল সাতক্ষীরা জেলা কো-অর্ডিনেটর আশিকুর রহমান, সাবেক কো-অর্ডিনেটর ইমাম হোসেন, সদস্য শামীম হোসেন, মুন্তাকিমুল ইসলাম রুহানি,দৈনিক পত্রদূতের উপকূলীয় প্রতিনিধি আঃ হালিম প্রমুখ। বক্তারা বক্তব্যে বলেন ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় এখনই কয়লা ও তেলের ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে এগোতে হবে। এছাড়া সবুজ পৃথিবীর দাবী করেন।

এছাড়া শ্যামনগর উপজেলায় শরুব ইয়ুথ টিম ও সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিম গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালন করে।

ছবি- শ্যামনগরে ইয়ুথনেট গ্লোবাল সাতক্ষীরা টিমের আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: