নতুন কুড়ি স্পোর্টস জেলা চ্যাম্পিয়ন দলকে ফুটবল ও জার্সি উপহার বিএনপি নেতার
নতুন কুড়ি স্পোর্টস জেলা চ্যাম্পিয়ন দলকে ফুটবল ও জার্সি উপহার বিএনপি নেতার

ফাহাদ হোসাইন,কয়রা(খুলনা) প্রতিনিধিঃ
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ খুলনা জেলা চ্যাম্পিয়ন কয়রা উপজেলা টিমকে ফুটবল ও জার্সি উপহার দিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে কপোতাক্ষ কলেজের মাঠে এ উপহার প্রদান করেন তিনি।
এসময় আরও উপস্হিত ছিলেন কয়রা উপজেলা টিমের কোচ শফিকুল ইসলাম,টিম ম্যানেজার মেজবাহ উদ্দীন,কয়রা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ এনামুল মাওলা নাহীদ,কয়রা মোহামেডানের সভাপতি মোঃ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম,কয়রা উপজেলা যুব দলের যুগ্ন আহ্বায়ক ইসানুর রহমান, আকবর হোসেন, আসাদুল হক,আনারুল ডাবলু,আওছাফুর রহমান,যুব দলের সদস্য লিটন মন্ডল,কয়রা উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ,ছাত্রনেতা আম্মার হোসেন, জিয়া প্রজন্মদলের আহবায়ক সিরাজুল ইসলাম,স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন, মুছা প্রমুখ।
উল্লেখ্য, গত ৩ মে খুলনা বিভাগীয় মহিলা কমপ্লেক্স মাঠে শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ফুটবল ইভেন্টের ফাইনালে ৫ মে খুলনা খান জাহান আলী থানা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে কয়রা উপজেলা দল খুলনা জেলা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: