পানছড়িতে ৫ মে’র শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পানছড়িতে ৫ মে’র শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ নূর হোসাইন বাবু, পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির পানছড়িতে ৫ মে শাপলা চত্বরের ঘটনার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৬ মে) সকাল সাড়ে ৯টায় পানছড়ি বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদে হেফাজতে ইসলাম পানছড়ি শাখার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা কারী আব্দুল কাদের মাহের। হেফাজতে ইসলাম পানছড়ি শাখার সভাপতি মাওলানা শাব্বীর মাহমুদ (রশীদী)-এর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুফতী মহিউদ্দীন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৫ মে’র শহীদি তামান্না এ দেশের ইসলাম প্রিয় তৌহিদী জনতার হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে। ইসলামের মর্যাদা রক্ষায় যারা জীবন দিয়েছেন, তাদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। বক্তারা ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও দশের সেবায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে পানছড়ি বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতীব মাওলানা দলিলুর রহমান বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে ৫ মে’র ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় উলামায়ে কেরাম ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: