চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি | বিডি-প্রেস 24 ডট কম

চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি

3 May 2026, 9:46:46

চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৩ মে) ভোর ৪টার দিকে ৫৩ বিজিবি
ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রাম থেকে এই মাদক উদ্ধার করে।

​মনোহরপুর বিওপির আওতাধীন রামনাথপুর গ্রাম (সীমান্ত থেকে ৩ কিলো ভেতরে)।​বিজিবির উপস্থিতি টের পেয়ে এক চোরাকারবারী মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তা তল্লাশি করে ২৭ বোতল মদ পাওয়া যায়।​জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৪১,০০০ টাকা।উদ্ধারকৃত মাদক শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান (পিএসসি) জানান, সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি তৎপর রয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালান রোধে নদীপথ ও স্থলপথে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: