রাজশাহীতে সিটি কর্পোরেশন ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন প্রশাসক
রাজশাহীতে সিটি কর্পোরেশন ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন প্রশাসক

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরোঃ
জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ জোরদার রাজশাহী নগরীর জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক। শনিবার সকালে নগরীর একটি গুরুত্বপূর্ণ এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহাফুজুর রহমান রিটন জানান, বর্ষা মৌসুমকে সামনে রেখে নগরীর সব ড্রেন, নালা ও পানি নিষ্কাশন ব্যবস্থাকে সচল রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে জলাবদ্ধতা কমানোই এই কার্যক্রমের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, “নগরবাসীর দুর্ভোগ কমাতে নিয়মিত ড্রেন পরিষ্কার কার্যক্রম চালানো হবে। পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে, যেন কেউ ড্রেনে আবর্জনা না ফেলেন।”
রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে নগরীর প্রতিটি ওয়ার্ডে এই পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হবে। এতে করে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে এবং নগরবাসী স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন সময়মতো এমন কার্যক্রম চালু থাকলে জলাবদ্ধতার ভোগান্তি অনেকটাই কমে আসবে।পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলরা না থাকায় বিভিন্ন এলাকায় নাগরিক সেবা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে বলে অনেকে অভিযোগ করেন।তবে প্রশাসক মাহাফুজুর রহমান রিটন এর কাজে নগরবাসী অনেকটায় আশা বাদী যে তিনি সামনের দিনে আরও ভাল কাজ করবেন বলে জানান।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: