গাইবান্ধায় মাদক ব্যবসার তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে বাধা ও হুমকি_সদর থানায় সাধারণ ডায়েরি
গাইবান্ধায় মাদক ব্যবসার তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে বাধা ও হুমকি_সদর থানায় সাধারণ ডায়েরি

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের রিফাতপুর এলাকায় মাদক ব্যবসার সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে বাধা ও হুমকির অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী সাংবাদিক রেজাদুল ইসলাম রেজা জানান, তিনি রিফাতপুর এলাকায় দীর্ঘদিন ধরে চলমান ইয়াবা ও গাঁজার অবৈধ ব্যবসা নিয়ে তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরির জন্য ঘটনাস্থলে যান। এ সময় স্থানীয়ভাবে চিহ্নিত মাদক ব্যবসায়ী খোকন মিয়া ও আরিফ মিয়া তার কাজে বাধা প্রদান করেন।
তিনি আরও অভিযোগ করেন, তথ্য সংগ্রহের এক পর্যায়ে ওই দুই ব্যক্তি তাকে হুমকি দেন এবং ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশ না করার জন্য চাপ সৃষ্টি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রিফাতপুর এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজার ব্যবসা চলে আসছে। তবে ভয়ের কারণে অনেকেই প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে চান না।
এ ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: