হিলি স্থলবন্দরে পালিত হচ্ছে মহান মে দিবস | বিডি-প্রেস 24 ডট কম

হিলি স্থলবন্দরে পালিত হচ্ছে মহান মে দিবস

1 May 2026, 6:09:52

হিলি স্থলবন্দরে পালিত হচ্ছে মহান মে দিবস

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধিঃ
নানা কর্মসূচীর মধ্যদিয়ে হিলি স্থলবন্দরে পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস।

দিবসটি উপলক্ষ্যে আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় হিলি বন্দরের বিভিন্ন কুলি শ্রমিক সংগঠনসহ, বাস ও ট্রাক শ্রমিক সংগঠন গুলো তাদের নিজ-নিজ ব্যনার নিয়ে চারমাথা মোড় থেকে একটি বর্ণঢ্য র‌্যালী বের করে। র‌্যালী গুলো বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চার মাথা মোড়ে এসে শেষ হয়।

পরে চারমাথা মোড়ে হাকিমপুর উপজেলা শ্রমিক দলের আহবায়ক রেজাউল করিমের  সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: