জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান কংগ্রেসের প্রার্থীর | বিডি-প্রেস 24 ডট কম

জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান কংগ্রেসের প্রার্থীর

25 April 2026, 11:30:14

জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান কংগ্রেসের প্রার্থীর

কলকাতা থেকে মনোয়ার ইমামঃ

আসন্ন বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের ১৪১, নাম্বার বিধান সভা কেন্দ্র এর ভারত এর জাতীয় কংগ্রেসের প্রার্থী আব্দুল মাজিদ হালদার আজ মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের প্রার্থী সামিম আহমেদের হাত ধরে জাতীয় কংগ্রেসে যোগদান করেন। আব্দুল মাজিদ হালদার এর আগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দর বন জেলা কংগ্রেসের সভাপতি অধ্যাপক মনোরঞ্জন হালদার এবং বর্তমান জেলা সভাপতি মোক্তার আহমদ এর ঘনিষ্ঠ বলে জানা গেছে।এর আগে গত পঞ্চায়েত নির্বাচনে মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চল এর পঞ্চায়েত সমিতিতে থেকে নির্দল প্রার্থী হিসেবে ভারতের জাতীয় কংগ্রেস এর প্রার্থী সাইদ ইমাম এর বিরুদ্ধে লড়াই করে তৃনমূল কংগ্রেসের প্রার্থী নুরুজ্জামান সেখ কাছে হেরে যায়। তার পর তিনি মগরাহাট পশ্চিমের ব্লক জাতীয় কংগ্রেস এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এবং বহু পুরানো দিনের জাতীয় কংগ্রেস নেতা ও কর্মীরা তাকে মেনে নিতে পারেনি। তার সত্বেও ভারতের জাতীয় কংগ্রেস এর কিছু নেতা তাকে মগরাহাট পশ্চিম থেকে দলের টিকিট দেয়। তার পর প্রচার শুরু করে। সাধারণ কর্মীদের মধ্যে তার প্রার্থী দেওয়া নিয়ে গুঞ্জন শুরু করে। কারণ তার ভাই উত্তর কুসুম অঞ্চল তৃনমূল কংগ্রেসের নেতা ও পঞ্চায়েতের সদস্য হওয়ার কারণে তার উপর নাকি চাপ ছিল। অবশেষে আব্দুল মাজিদ হালদার সহ তার কিছু সঙ্গীকে নিয়ে আজ তৃনমূল কংগ্রেসে যোগদান করেন। তার এই দল ত্যাগ এর ঘটনায় ভারতের জাতীয় কংগ্রেস মগরাহাট পশ্চিমের জাতীয় কংগ্রেস এর উপর প্রভাব বিস্তার করবে না বলে জানিয়েছেন ভারতের জাতীয় কংগ্রেস নেতা ও কর্মীরা। তবে ঠিক নির্বাচন এর আগে দল ত্যাগ এর ফলে ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা ও কর্মীরা কাকে বেছে নেবেন তা লাখ টাকার প্রশ্ন রয়ে গেছে মগরাহাট পশ্চিমে।।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: