নলডাঙ্গায় বসতবাড়ির আগুনে পুড়ে মরলো ১০টি ছাগল
নলডাঙ্গায় বসতবাড়ির আগুনে পুড়ে মরলো ১০টি ছাগল

মোঃ রবিউল ইসলাম, নলডাঙ্গা (নাটোর) উপজেলা সংবাদদাতাঃ
নাটোরের নলডাঙ্গায় বসতবাড়ির আগুনে পুড়ে মরলো ১০টি ছাগল। বৃহস্পতিবার ২৩ এপ্রিল-২০২৬ রাত ২.৩০ টায় নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের নশরতপুর গ্রামের শাহাবুদ্দিনের (৪৬) বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে শাহাবুদ্দিনের বসতঘরে এবং রান্নাঘরে রাখা শস্য, জিনিসপত্র ও গোয়ালঘরের ১০টি ছাগল পুড়ে মারা যাওয়া সহ প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় শাহাবুদ্দিনের পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।
এবিষয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার গোলাম মোস্তফা জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: