পরশুরামে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম

পরশুরামে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

23 April 2026, 5:31:21

পরশুরামে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

সবীর আহমেদ ফোরকান, পরশুরাম প্রতিনিধিঃ

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে পরশুরামে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯ এপ্রিল) ২০২৬।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, , পরশুরাম আয়োজনে বৃহস্পতিবার সকালে সম্প্রসারিত টিকাদান কর্মসুচি (ইপিআই)কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে পুস্টি সপ্তাহ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত এস এম শাফায়েত আখতার নূর ।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সবুজ চত্বর থেকে বর্নাঢ্য এক র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী ছাড়াও বেসরকারী বিভিন্ন এনজিও প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী এতে অংশ নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক মিলনায়তনে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ইফতেখারুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ এমদাদুল হক
এসময় অন্যান্যদের মধ্যে বক্তাব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তামান্না চৌধুরী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারী, পর সব মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম, পরশুরাম পেস ক্লাবের সহ-সভাপতি সবীর আহমেদ ফোরকান স্হানীয় সমাজ সেবক ও সাংবাদিকবৃন্দ।
পরিশেষে পুস্টি সপ্তাহের নানা কর্মসুচি উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমোহাম্মদ এমদাদুল হক। ৬ দিনব্যাপী এই কর্মসূচিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পুষ্টি বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: