বটিয়াঘাটায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আঞ্চলিক / বিস্তারিত

বটিয়াঘাটায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

22 November 2026, 11:08:15

বটিয়াঘাটায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রিপন রায়, বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার বটিয়াঘাটায় উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের (UCAF) অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বেল ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা LEDARS-এর সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মিঠুন রায়। সঞ্চালনা করেন LEDARS-এর অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মাহফুজা আরা শশী। উপস্থিত ছিলেন ফোরামের সম্পাদক বিপ্রদাস রায়, সদস্যবৃন্দ এবং LEDARS-এর প্রকল্প কর্মকর্তা হিমাংশু মণ্ডল ও চৈতি মণ্ডল।
সভায় বিগত ছয় মাসের কার্যক্রম, অর্জন ও চ্যালেঞ্জ পর্যালোচনার পাশাপাশি উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, সুপেয় পানির সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি ও জীবিকার ক্ষতি এবং দুর্যোগ ঝুঁকি নিয়ে আলোচনা হয়।
এ সময় ফোরামের সাংগঠনিক কার্যক্রম জোরদার, নারী ও যুবদের সম্পৃক্ততা বৃদ্ধি, জনসচেতনতা সৃষ্টি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সভার সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে জলবায়ু ঝুঁকিতে থাকা উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার ও দাবি প্রতিষ্ঠায় ফোরাম আরও কার্যকর ভূমিকা রাখবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard