সাবেক এমপি আমিনুল ইসলামের ডাকে নাচোলে আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে মোটরসাইকেল শোডাউন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / রাজনীতি / বিস্তারিত

সাবেক এমপি আমিনুল ইসলামের ডাকে নাচোলে আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে মোটরসাইকেল শোডাউন

22 November 2026, 11:39:32

সাবেক এমপি আমিনুল ইসলামের ডাকে নাচোলে আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে মোটরসাইকেল শোডাউন

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আওয়ামী লীগের দেশব্যাপী আগুন সন্ত্রাস ও ধ্বংসাত্মক কার্যকলাপের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলামের ডাকে নাচোল উপজেলা সাবেক ছাত্রদল ও সাবেক যুবদলের নেতৃত্বে এই শোডাউন কর্মসূচি পালন করা হয়। বিকেল ৪টা ৩০ মিনিটে নাচোল ডাকবাংলা চত্বর থেকে শোডাউনটি শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাচোল বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। শোডাউন চলাকালে নেতাকর্মীরা আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত বক্তব্যে নাচোল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলমগীর কবির কাজল এবং সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম বলেন, দেশব্যাপী যেকোনো ধরনের নাশকতা, আগুন সন্ত্রাস ও জনসাধারণের জানমালের ক্ষতি করার অপচেষ্টা রুখে দিতে নাচোল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সবসময় রাজপথে সজাগ রয়েছেন।
শোডাউনে আরও উপস্থিত ছিলেন নাচোল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এনি, নাচোল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আঃ আলিম, আঃ আওয়াল, রিপন, সিহাব, খোকন ও আজিজুরসহ নাচোল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard