পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু

মাফিকুল ইসলাম,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রেনের নিচে পড়ে রুনা লায়লা (৪৭) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পার্বতীপুর-সৈয়দপুর রেলপথে এ ঘটনা ঘটে। রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তাঁর মৃত্যু হয়।
নিহত রুনা লায়লা সৈয়দপুরের আল-ফারুক স্কুলের শিক্ষিকা ছিলেন। তাঁর স্বামী আব্দুল আউয়াল সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ডের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রূপসা এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর-সৈয়দপুর রেলপথ অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষিকার মৃত্যু হয়।
তবে তিনি কী কারণে রেললাইনে গিয়েছিলেন কিংবা এটি আত্মহত্যা, নাকি দুর্ঘটনা—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: