চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানের সহিত জেলা যুবদলের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়
চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানের সহিত জেলা যুবদলের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

মোঃ মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মো. আসাদুজ্জামান, এমপি মহোদয়ের চুয়াডাঙ্গা জেলায় শুভাগমন উপলক্ষে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩০শে অক্টোবর আইনমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এই শুভাগমন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অভিভাবক জনাব শরীফুজ্জামান শরীফ-এর পক্ষ থেকে মাননীয় আইনমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
তারই ধারাবাহিকতায় আজ চুয়াডাঙ্গা জেলা যুবদলের নেতৃবৃন্দ মাননীয় আইনমন্ত্রী জনাব মো. আসাদুজ্জামান, এমপি মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে মিলিত হন। সাক্ষাৎকালে যুবদলের নেতৃবৃন্দ মাননীয় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়ন ও আইনগত বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। উক্ত সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা যুবদল ও স্থানীয় অঙ্গ-সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: