ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” শ্লোগানে মোংলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" শ্লোগানে মোংলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বিপ্লব মল্লিক, মোংলা, বাগেরহাটঃ
ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” শ্লোগানে মোংলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে নানা কর্মসুচি পালিত হয়েছে। ১৩ অক্টোবর মঙ্গলবার সকালে মোংলা উপজেলা প্রশাসন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ওয়াটারকিপার্স বাংলাদেশ, ব্র্যাক, ফ্রেন্ডশীপ, উত্তরণ, কেয়ার বাংলাদেশসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার আয়োজনে এসব কর্মসুচি পালন করা হয়। কর্মসুচির মধ্যে ছিলো র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মহড়া।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াটারকিপার্স বাংলাদেশ’র মোঃ নূর আলম শেখ, উপজেলা কৃষি অফিসার পীযুষ রায়, উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন মোংলা দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা। লবণাক্ততা, ঘুর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গনসহ নানা দুর্যোগে প্রতিনিয়ত কবলিত হয়। জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগ ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অথচ জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী না। জলবায়ু পরিবর্তনের জন্য তথাকথিত উন্নত দেশগুলো দায়ী। তথাকথিত উন্নত দেশগুলোর কাছে আমরা লোন, ঋণ চাই না। আমরা ক্ষতিপূরন চাই। আলোচনা সভার আগে বর্ণাঢ্য র্যালি মোংলা শহর প্রদক্ষিন করে। সবশেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র পক্ষে থেকে দুর্যোগ মহড়া প্রদর্শন করা হয়। ##
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: