চিতলমারীর বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা
চিতলমারীর বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা

চিতলমারি, প্রতিনিধিঃ
বাগেরহাটের চিতলমারীতে হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ের সবুজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হকসহ সদস্যদের সংবর্ধিত করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্রনাথ বাড়ইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠাণ্ডু, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু এবং সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আল মুরাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: