কয়রায় গাছে অজগর, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আঞ্চলিক / বিস্তারিত

কয়রায় গাছে অজগর, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত

23 September 2026, 11:58:44

কয়রায় গাছে অজগর, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত

ফরহাদ হোসাইন, (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলায় লোকালয়ে ঢুকে গাছে আশ্রয় নেওয়া একটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের আবু বক্কার ছিদ্দিকের বাড়ির পাশে একটি গাছে অজগর সাপটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে খুলনা রেঞ্জের আওতাধীন কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের সিপিজি ও ভিটিআরটি সদস্যরা যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অজগরটির দৈর্ঘ্য আনুমানিক ৭ থেকে ৮ ফুট এবং ওজন প্রায় ৮ থেকে ১০ কেজি। সুন্দরবন থেকে সাপটি লোকালয়ে প্রবেশ করে ওই গাছে আশ্রয় নিয়েছিল বলে স্থানীয়দের ধারণা।

কাশিয়াবাদ বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে যান এবং অজগর সাপটি উদ্ধার করেন। পরে সাপটিকে সুন্দরবনের নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।

পরে উদ্ধার করা অজগর সাপটি সুন্দরবনের উপযুক্ত ও নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard