ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাট শীর্ষক শ্রীমঙ্গলে বিজনেস কনফারেন্স ও সেলিব্রেশন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আঞ্চলিক / বিস্তারিত

ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাট শীর্ষক শ্রীমঙ্গলে বিজনেস কনফারেন্স ও সেলিব্রেশন

19 September 2026, 10:09:03

ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাট শীর্ষক শ্রীমঙ্গলে বিজনেস কনফারেন্স ও সেলিব্রেশন

দেওয়ান মাসুকুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধিঃ

ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাট শীর্ষক স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড (এসএসপিএল)-এর উদ্যোগে শ্রীমঙ্গলে কর্মশালা,সেলিব্রেশন ও বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রীমঙ্গল শহরের অভিজাত রেস্টুরেন্ট ‘টি ভ্যালী কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. খোরশিদ আলম, ব্যবস্থাপনা পরিচালক, এস.এস.পি.এল।

অনুষ্ঠানে স্বপ্ন শহর প্রপার্টিজের পরিচালক, কর্মকর্তা, ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সিলেট বিভাগীয় কমিটির সমন্বয়কারী বাবু রিপন কান্তি ধর রূপক, মো. এমদাদুল হক বাদশা, এসএসপিএলের এজিএম মিছবাহ উদ্দিন, পরিচালক মাসুদ পারভেজ, পরিচালক ও সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর কাজল সাহা এবং অন্যান্যরা।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন ডিডাফের হবিগঞ্জের সমন্বয়কারী লোকমান হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ডিডাফের শ্রীমঙ্গল উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী আবুল কাশেম। পরে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করেন ডিডাফের শ্রীমঙ্গল উপজেলা সহদপ্তর সম্পাদক পিযুষ কান্তি দেবনাথ। স্বাগত বক্তব্য দেন ডিডাফের সদর উপজেলা সমন্বয়কারী ডা. সৈয়দ কামরুজ্জামান।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আবাসনকে শুধু একটি ভবন বা ফ্ল্যাটের মধ্যে সীমাবদ্ধ না রেখে একটি পরিকল্পিত জীবনযাপনের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সে লক্ষ্যেই নিরাপত্তা, যোগাযোগ, প্রাকৃতিক পরিবেশ, পরিবারবান্ধব নকশা এবং প্রয়োজনীয় কমিউনিটি সুবিধাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা-এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, সাংবাদিক ইমন দেব চৌধুরী, গণমাধ্যমকর্মী দেওয়ান মাসুকুর রহমান, দৈনিক নবচেতনা-এর প্রতিনিধি আফজল হোসেইন, দৈনিক ডেসটিনি-এর রাধাকান্ত দাশসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard