শিক্ষার্থী ঝরে পড়া ও প্রতিকার: মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের আলোচনাসভা
শিক্ষার্থী ঝরে পড়া ও প্রতিকার: মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের আলোচনাসভা

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ৩১ আগস্ট ২০২৬ : মৌলভীবাজার সদর উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘শিক্ষার্থী ঝরে পড়া ও প্রতিকার’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) দুপুরে মৌলভীবাজার সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
শুভসংঘ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সংগঠক এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোহেনা আক্তার খানম।
দেওয়ান মাসুকুর রহমান
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেখক ও গবেষক ড. মুহাম্মদ আবু তাহের এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালেদ চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোমতাজ বেগম, দিলরুবা বিনতে ইয়াহিয়া, শরিফা আক্তার এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।
বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি আবদাল হোসাইন, সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ দুলন আখতার, কার্যকরী পরিষদ সদস্য মাহবুবুর রহমান ইয়ামিম ও রাকিব হোসেন ইমন প্রমুখ।
সভায় বক্তারা শিক্ষার্থী ঝরে পড়ার নেপথ্য কারণগুলো তুলে ধরে বলেন, বাল্যবিবাহ এবং অর্থনৈতিক অস্বচ্ছলতা পড়ালেখা থেকে শিশুদের দূরে ঠেলে দিচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান শিক্ষক রোহেনা আক্তার খানম বলেন, অভিভাবকগণ সচেতন হলে এবং নিয়মিত শিক্ষার্থীদের খোঁজখবর রাখলে ঝরে পড়ার হার উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।
লেখক ও গবেষক ড. মুহাম্মদ আবু তাহের বলেন, শিশুশ্রম বন্ধ করে কোমলমতি শিশুদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে হবে। অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার ওপর তিনি বিশেষ জোর দেন।
সভাপতির বক্তব্যে এম মুহিবুর রহমান মুহিব বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বিত উদ্যোগের মাধ্যমেই কেবল এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। আমাদের নিজ নিজ অবস্থান থেকে সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারলে ঝরে পড়ার প্রবণতা অনেকাংশেই রোধ করা যাবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: