এইচ এম জাকির হোসেন, ভোলাঃ
ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন বাজারে ভুয়া মালিকানা দাবি করে ৫০ বছরের দখলীয় ও রেকর্ডীয় জমি দখল করতে এসে জমির মালিক মনোয়ার হোসেনকে হুমকি-ধমকি দিচ্ছেন ভূমিদস্যু এম এ জাহের। জমির মালিক মনোয়ার হোসেন বলেন এই জমি তাদের দীর্ঘ ৫০ বছরের দখলীয় সম্পত্তি। তার বাবার ক্রয় সূত্রে তারা মালিক। বর্তমান তাদের নামে বিএস খতিয়ান হয়েছে। তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে নিয়ম অনুযায়ী নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করে দীর্ঘদিন যাবত এই জমি ভোগ দখল করে আসছেন। ভূমিদস্যু গ্রুপটি ইতিপূর্বেও ২০২২ইং সালে তাদের নামে একাধিক মামলা দিয়েছে সকল মামলায় মানোয়ার হোসেনরা রায় পেয়েছে। একাধিক রায় পাওয়ার পরেও ভূমিদস্য এম এ জাহের ২০/২৫ জন সন্ত্রাসী নিয়ে মনোয়ার হোসেনদের নির্মাণ কাজে বাধা প্রদান করে কাজ বন্ধ করার জন্য হুমকি দিচ্ছেন। মনোয়ার হোসেন বলেন গতকালকে তারা ভোলা জেলা পুলিশ সুপার মহোদয়কে বিষয়টি অবহিত করেছেন, তিনি বলেছেন তাদের জায়গায় কাজ করার জন্য, তার নির্দেশে তারা কাজ চলমান রেখেছিলেন। অদ্য ভূমিদস্যদের হুমকি-ধমকির এক পর্যায়ে ভোলা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার এবং ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে এসে সরেজমিনে দেখে উভয়পক্ষের সাথে আলোচনা করে কাজ বন্ধ রাখার জন্য বলেন। মনোয়ার হোসেন কোন আইনে কাজ বন্ধ রাখবেন সে বিষয়ে পুলিশ কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে, তারা শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য কাজ বন্ধ রাখার কথা বলেন। উপস্থিত স্থানীয় প্রত্যক্ষদর্শীরা এবং স্থানীয় এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায় সকলেই বলেন এই জমিটি মনোয়ার হোসেন দের তারা দীর্ঘদিন যাবত জমিতে ঘরবাড়ি দোকান-ভিটা নির্মাণ করে এখানে বসবাস করে আসছেন। মৌলভীরহাট হোসাইনিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, মসজিদের এবং হুজুরের ক্যাম্পের জন্য জমি মনোয়ার হোসেনের বাবা মরহুম জয়নাল আবেদিন কন্টাকটার দান করেছেন। মনোয়ার হোসেন বলেন এই জমির বৈধ, প্রকৃত দখলদার ও রেকর্ডীয় মালিক হিসেবে তারা দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছেন, তারা তাদের জায়গায় নির্মাণ কাজ করছেন, তারা যেন তাদের কাজে সঠিকভাবে নির্মাণ কাজ করতে পারেন তার জন্য তারা প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেন। ভূমিদস্যু গ্রুপটি দীর্ঘদিন ভুয়া দাগ,খতিয়ান ও কালুপুর মৌজা দাবি করে শত শত মানুষকে হয়রানি করে আসছেন। ভূমিদস্যুদের কবল থেকে পরিত্রাণের জন্য তারা স্থানীয় সংসদ সদস্য,ভোলা জেলা পুলিশ সুপার মহোদয়, জেলা প্রশাসক মহোদয় সহ সকলের সহযোগিতা কামনা করেন।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।