বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬

হিমির ‘কুরুচিপূর্ণ’ ফটো কার্ড অভিযোগে দুঃখ প্রকাশ করল লেজার ভিশন

19 August, 2025 12:18:10
হিমির ‘কুরুচিপূর্ণ’ ফটো কার্ড অভিযোগে দুঃখ প্রকাশ করল লেজার ভিশন

বিনোদন ডেক্সঃ ১৯ আগস্ট মঙ্গলবার ২০২৫।

নাটকের ছোট ছোট ক্লিপ ইউটিউবে প্রকাশের পর ফেসবুকে শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। পাশাপাশি নাটকের বিভিন্ন দৃশ্যের ছবি ব্যবহার করে দর্শকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়। তবে এই বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।

সম্প্রতি লেজার ভিশনের ফেসবুক পেজে হিমির ছবি ব্যবহার করে একটি ফটো কার্ড বানানো হয়। হিমির অভিযোগ, অনুমতি ছাড়াই তার ছবি ব্যবহার করে তাতে ‘কুরুচিপূর্ণ মনগড়া জোকস’ লেখা হয়েছে।

গত রোববার রাতে হিমি ফেসবুকে লিখেছেন, “আপনাদের ভিউ বা ডলারের দরকার হলে ভালো নাটক বানান। নায়িকাদের অনুমতি ছাড়া কেন তাদের ছবিতে কুরুচিপূর্ণ মনগড়া জোকস লিখে পোস্ট করেন? আমার ছবিতে এসব লিখে পোস্ট করবেন না দয়া করে। আমি কোনো নাটকে এই ধরনের ডায়ালগ বলিনি। এতে মানুষ বিভ্রান্ত হচ্ছে। একজন শিল্পী হিসেবে এটি আমার জন্য অসম্মানজনক। ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকবেন।”

হিমির এই পোস্ট শেয়ার করেন অভিনেতা নিলয় আলমগীর। পরে লেজার ভিশন পোস্টটি ডিলিট করে এবং ফেসবুকে দুঃখ প্রকাশ করে জানায়, ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না।

লেজার ভিশনের ফেসবুক পেজে হিমি ও নিলয় আলমগীরকে ট্যাগ করে লেখা হয়, “আমরা সব সময় পরিচ্ছন্ন ও রুচিশীল কাজের ব্যাপারে সতর্ক থাকি। সকল শিল্পীকে আমরা সম্মানের চোখে দেখি। হিমি, আপনি যদি আমাদের অনিচ্ছাকৃত ভুলের কারণে দুঃখ পেয়ে থাকেন, তাতে আমরা আন্তরিকভাবে লজ্জিত ও দুঃখিত। ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না।”

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport