স্বাধীনতা দিবসে কেবিসির বিশেষ পর্বে অপারেশন সিঁদুরের তিন বীরাঙ্গনা | বিডি-প্রেস 24 ডট কম

স্বাধীনতা দিবসে কেবিসির বিশেষ পর্বে অপারেশন সিঁদুরের তিন বীরাঙ্গনা

17 August 2025, 10:09:47

স্বাধীনতা দিবসে কেবিসির বিশেষ পর্বে অপারেশন সিঁদুরের তিন বীরাঙ্গনা

বিনোদন ডেক্সঃ ১৭ আগস্ট রবিবার ২০২৫।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান কৌন বনেগা ক্রোড়পতি–র মঞ্চে দেখা গেল ভারতীয় সেনার তিন সাহসী মহিলা অফিসারকে। অমিতাভ বচ্চনের সঞ্চালনায় আয়োজিত বিশেষ পর্বে হটসিটে বসেন কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং নৌবাহিনীর কমান্ডার প্রেরণা দিওস্থালি।

এই তিন অফিসারই সাম্প্রতিক আলোচিত অপারেশন সিঁদুর–এর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। কর্নেল কুরেশি অপারেশনের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে বলেন, “পাকিস্তান বারবার সীমা লঙ্ঘন করছিল, তাই প্রতিক্রিয়া জরুরি হয়ে উঠেছিল। নতুন ভারত, নতুন চিন্তা—এটাই ছিল আমাদের অঙ্গীকার।”

উইং কমান্ডার ব্যোমিকা সিং শেয়ার করেন সেই রাতের অভিজ্ঞতা—“রাত ১টা ০৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে পুরো মিশন শেষ হয়। মাত্র ২৫ মিনিটে অপারেশন সম্পন্ন হয়েছিল।” নৌবাহিনীর কমান্ডার প্রেরণা দিওস্থালি জানান, “টার্গেটগুলো নিখুঁতভাবে ধ্বংস করা হয়, কিন্তু একজন সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হননি।”

শুধু সাহসিকতার কাহিনি ভাগ করে নেওয়াই নয়, কুইজে অংশ নিয়ে তিন অফিসার একসঙ্গে জিতে নেন ২৫ লাখ টাকা। তবে ৫০ লাখ টাকার প্রশ্নে পৌঁছলেও সময় শেষ হয়ে যাওয়ায় খেলা থামাতে হয়। উল্লেখযোগ্যভাবে, কেবিসির ইতিহাসে এটাই প্রথমবার যখন তিনজন মহিলা সামরিক অফিসার একসঙ্গে হটসিটে বসেন।

তাদের উপস্থিতি দর্শকদের কাছে শুধু অনুপ্রেরণার উৎসই হয়নি, বরং মহিলাদের ক্ষমতায়ন এবং প্রতিরক্ষা বাহিনীতে নারীদের ক্রমবর্ধমান ভূমিকার প্রতীক হয়ে উঠেছে। পর্ব শেষে তিন অফিসার ঘোষণা দেন, জেতা অর্থ তাঁদের নিজ নিজ বাহিনীর কল্যাণ তহবিলে দান করা হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard