সেনা–পুলিশের হস্তক্ষেপে চিতলমারীতে ঢিলেঢালা হরতাল, স্বাভাবিক যান চলাচল | বিডি-প্রেস 24 ডট কম

সেনা–পুলিশের হস্তক্ষেপে চিতলমারীতে ঢিলেঢালা হরতাল, স্বাভাবিক যান চলাচল

15 September 2025, 7:40:11

সেনা–পুলিশের হস্তক্ষেপে চিতলমারীতে ঢিলেঢালা হরতাল, স্বাভাবিক যান চলাচল

ডেক্স রিপোর্টঃ ১৫ সেপ্টেম্বর সোমবার ২০২৫।
বাগেরহাটের চিতলমারীতে সকাল–সন্ধ্যা হরতাল ঢিলেঢালা পরিবেশে পালিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়ক ও বাজার এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করেছে।

সকাল ৮টার দিকে ঢাকা–পিরোজপুর মহাসড়কের কুনিয়া বাসস্ট্যান্ডে ইজিবাইক, ভ্যান, অ্যাম্বুলেন্স, গণপরিবহনসহ মাছ ও সবজি ভর্তি ট্রাক নির্বিঘ্নে চলতে দেখা যায়। তবে কিছু দূরে কয়েকজন নেতাকর্মী মহাসড়কে বাঁশ ফেলে ৫–৬টি ট্রাক আটকে রাখে।

সকাল সাড়ে ১১টার দিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নিতে রাজি করালে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। পরে বাংলা বাজার এলাকায় গিয়ে দেখা যায়, সেখানেও স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে এবং কোনো নেতাকর্মীর উপস্থিতি নেই।

এদিকে চিতলমারীর পাইকারি মাছ আড়তে প্রতিদিনের মতোই মাছ কেনাবেচা হয়েছে। বাজারের দোকানপাটও খোলা থাকায় সাধারণ মানুষের ভোগান্তি তুলনামূলকভাবে কম ছিল।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: