বৃহস্পতিবার ৩০ জুলাই, ২০২৬

সেনাসদরে সদরে সাবেক সেনাপ্রধানদের তালিকায় বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

29 July, 2026 12:55:25
সেনাসদরে সদরে সাবেক সেনাপ্রধানদের তালিকায় বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

মোঃ ফিরোজ আহমেদ তালুকদার, বিশেষ প্রতিনিধি:

ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর কর্তৃক আয়োজিত নির্বাচনী পর্ষদ-২০২৬’
এর উদ্বোধন অনুষ্ঠানে সেখানে থাকা সাবেক সেনাপ্রধানদের ছবির তালিকা ঘুরে দেখার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবার ছবি দেখে থমকে দাঁড়ান।

রোববার (২৬ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে সেনাবাহিনীর সাবেক প্রধানদের ছবির গ্যালারি পরিদর্শন করেন। সেখানে জেনারেল এম. এ. জি. ওসমানী, জেনারেল জিয়াউর রহমান, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদসহ ১২ জন সাবেক সেনাপ্রধানের ছবি প্রদর্শিত ছিল।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport