শনিবার ১৩ জুন, ২০২৬

সুবিদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে জোড়াতালি দিয়ে চলছে

12 June, 2026 12:41:09
সুবিদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে জোড়াতালি দিয়ে চলছে

শাহরিয়ার খান নাফিজ, হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১০ নং সুবিদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে চিকিৎসক ও নার্সের অনুপস্থিতিতে স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রে গেলেও কোনো ডাক্তার পাওয়া যায় না, ফলে রোগীরা চিকিৎসা না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

সরেজমিনে জানা যায়, কেন্দ্রটির কয়েকটি কক্ষ তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে এবং নিয়মিত সেবা কার্যক্রম চালু নেই। হাওরবেষ্টিত এই ইউনিয়নের হাজারো মানুষ প্রাথমিক চিকিৎসার জন্য এই কেন্দ্রের ওপর নির্ভরশীল হলেও প্রয়োজনীয় জনবল না থাকায় তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এলাকাবাসী জানান, কোনো দুর্ঘটনা বা গুরুতর অসুস্থতার ঘটনা ঘটলে রোগীদের উপজেলা বা জেলা সদরের হাসপাতালে নিতে হয়। কিন্তু দুর্গম হাওর অঞ্চলের কারণে সেখানে পৌঁছাতে কয়েক কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, যা সময়সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ। ফলে অনেক সময় রোগীর অবস্থা আরও অবনতি ঘটে।

স্থানীয় সচেতন মহল দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport