সুন্দরবনে বন বিভাগের অভিযান: দুই জেলে আটক, উদ্ধার শতাধিক হরিণ ফাঁদ
সুন্দরবনে বন বিভাগের অভিযান: দুই জেলে আটক, উদ্ধার শতাধিক হরিণ ফাঁদ
ফরহাদ হোসাইন,কয়রা (খুলনা) প্রতিনিধি:
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাঁকড়া শিকারের অভিযোগে দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। পৃথক অভিযানে উদ্ধার করা হয়েছে হরিণ শিকারের জন্য পেতে রাখা প্রায় ৯০ মালা ফাঁদ। এ সময় কাঁকড়া ধরার সরঞ্জাম ও দুটি নৌকা জব্দ করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সুন্দরবন পশ্চিম বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশনের আওতাধীন সন্ন্যাসীর খাল এলাকায় অভিযান চালায় বন বিভাগের একটি দল। অভিযানে নিষিদ্ধ সময়ে কাঁকড়া শিকারের অভিযোগে মোকলেসুর রহমান (৪০) ও অহিদুল গাজী (৩২) নামে দুই জেলেকে আটক করা হয়। তারা দুজনই কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামের বাসিন্দা।
এদিকে একই সময়ে সুন্দরবনের কুনচিরখাল এলাকায় অভিযান চালিয়ে হরিণ শিকারের জন্য পেতে রাখা প্রায় একশ’ মালা ফাঁদ উদ্ধার করা হয়। ফাঁদ পেতে রাখার কাজে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করে বন বিভাগ।
কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিসুর রহমান জানান, নিষিদ্ধ সময়ে কাঁকড়া শিকারের অভিযোগে দুই জেলেকে আটক করা হয়েছে। অভিযানের সময় হরিণ শিকারের ফাঁদও উদ্ধার করা হয়।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, আটক দুই জেলের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। পরে তাদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



