বিপ্লব মল্লিকঃ
রবিবার ১৫ নভেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, খুলনার কয়রা থানাধীন বজবজা ও ঝাপঝপি খাল সংলগ্ন এলাকায় আজ ১৫ নভেম্বর ২০২৬ সকাল ৬ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ৭৮ হাজার টাকা মূল্যের ২৮ কেজি হরিণের মাংসসহ ৮ টি পা, ২ টি মাথা এবং ২ টি হরিণের চামড়া জব্দ করা হয়।
জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা ফরেস্ট স্টেশনের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।