সুন্দরবনে অভিযান: পাঁচ দুষ্কৃতকারী আটক, বিষ ও চিংড়ি জব্দ
সুন্দরবনে অভিযান: পাঁচ দুষ্কৃতকারী আটক, বিষ ও চিংড়ি জব্দ

বাগেরহাট প্রতিনিধিঃ ১২ সেপ্টেম্বর শুক্রবার ২০২৫।
পূর্ব সুন্দরবনে বিশেষ অভিযানে দুইটি নৌকা, বিষের বোতল ও প্রায় ২০ কেজি চিংড়ি মাছসহ পাঁচ দুষ্কৃতকারীকে আটক করেছে বন বিভাগের চাঁদপাই স্মার্ট টিম-১।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী।
অভিযানকালে চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ির ছোট হরমল খালের আগায় অবস্থানরত দুইটি নৌকায় তল্লাশি চালানো হয়। এসময় দুই বোতল বিষ জাতীয় রাসায়নিক (রেকর্ড) ও প্রায় ২০ কেজি চিংড়ি মাছ উদ্ধার করা হয়। পরবর্তীতে নৌকাসহ পাঁচ দুষ্কৃতকারীকে আটক করে বন বিভাগ।
বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, “বিষ দিয়ে মাছ ধরা শুধু অবৈধই নয়, এটি সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ হুমকি। এতে মাছের পাশাপাশি নদীর অন্যান্য জলজ প্রাণীও ক্ষতিগ্রস্ত হয়।”
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে বন বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: