ফরহাদ হোসাইন,কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
পশ্চিম সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট ষ্টেশনের অধীন মান্দারবাড়ি খাল ও আন্দারমানিক ফাঁড়ির খুদির খালে বন বিভাগের পৃথক দুটি অভিযানে অবৈধভাবে শিকার করা ৯৫ কেজি চিংড়ি আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা।
গত শনিবার রাতে কাশিয়াবাদ ফরেস্ট ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন, ডেপুটি রেঞ্জার সঙ্গীয় বনরক্ষীদের নিয়ে অভিযান চালিয়ে ৬৫ কেজি বিষ দিয়ে শিকার করা চাকা চিংড়ি আটক করেন।
অপর অভিযানে আন্দারমানিক ফাড়ি ইনচার্জ আলামিন হোসেনের নেতৃত্বে বনরক্ষীরা খুদির খালে অভিযান চালিয়ে ৩০ কেজি চিংড়ি সহ দুটি নৌকা আটক করেন।
অভিযানের খবর আঁচ করতে পেরে চোরা কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আটক হওয়া চিংড়ি গত রোববার দুপুরে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে সোপর্দ করা হয়। এ ব্যাপারে বন আইনে ইউডি মামলা হয়েছে।
আটক চিংড়ি আদালতের নির্দেশে বিনষ্ট করা হয়েছে বলে জানান আন্দারমানিক ফরেষ্ট ক্যাম্প ইনচার্জ আলামিন হোসেন, ফরেষ্টার।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।