সুন্দরগঞ্জে ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন অগ্রাধিকার ভোক্তারা
সুন্দরগঞ্জে ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন অগ্রাধিকার ভোক্তারা
খায়রুল আলম নয়ন,বিশেষ প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের শোভাগঞ্জ বাজার ডিলার পয়েন্টে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রয় শুরু করা হয়েছে।
বুধবার ( ১৪ অক্টোবর) সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের শোভাগঞ্জ বাজারে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাল বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। সরকারের এই মানবিক উদ্যোগে এলাকার দরিদ্র ও অগ্রাধিকারপ্রাপ্ত কার্ডধারী ভোক্তাদের মাঝে অত্যন্ত সুলভ মূল্যে এই চাল বিতরণ করা হচ্ছে।
আজ সকাল থেকেই শোভাগঞ্জ বাজারের নির্ধারিত বিক্রয় কেন্দ্রে উপকারভোগীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। লাইনে দাঁড়িয়ে কার্ড দেখিয়ে অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রত্যেকে তাদের জন্য বরাদ্দকৃত চাল সংগ্রহ করছেন। চাল পেয়ে এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষের মুখে হাসির ঝিলিক দেখা গেছে।
অগ্রাধিকারপ্রাপ্ত মোঃ আঃ খালেক সহ একাধিক ব্যক্তি চাল কিনতে আসা ভোক্তারা জানান বর্তমান বাজারে চালের যে দাম তাতে সরকারের এই কম মূল্যের চাল আমাদের মতো গরিব মানুষের জন্য বিশাল বড় আশীর্বাদ। সঠিক সময়ে চাল পেয়ে আমাদের সংসারের অনেক বড় উপকার হলো
এসময় উপস্থিত ছিলেন, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মিজানুর রহমান মিজান উপসহকারী কৃষি কর্মকর্তা, ওমর ফারুক বিন আফসার প্রোপাইটার মুগ্ধ ট্রেডাস, সাংবাদিক নয়ন, রেজাউল করিম সহ প্রমুখ।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



