খায়রুল আলম নয়ন (বিশেষ) প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের মধ্যপরান গ্রামের এলাকাবাসী চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধ ব্যবস্থাপনা কমিটি গঠনের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায় গত ০৭-০৭-২০২৬ইং তারিখে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইনুরন্নাহার বেগম স্বেচ্ছাচারিতা ভাবে নিজস্ব পকেট কমিটি তৈরি করে বিভিন্ন অপকৌশল চালিয়ে আসছেন। এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন থেকে কোন কমিটি গঠন না করে তার নিজস্ব আত্মীয় স্বজনদেরকে দিয়ে তার ইচ্ছামতে মনগড়া ভাবে ম্যানেজিং কমিটি অর্থাৎ পকেট কমিটি দিয়ে বিদ্যালয় পরিচালনা করে আসছেন। এই বিদ্যালয়ে তেমন কোন ছাত্র-ছাত্রী নেই, লেখাপড়াও তেমন হয় না ফলে বিদ্যালয়ের লেখাপড়ার মান নিম্নমুখী হয়েছে। যা এলাকাবাসীর দৃষ্টিগোচর হয়েছে। এই এলাকায় অনেক শিক্ষিত অভিভাবক সদস্য আছেন,বিদ্যোৎসাহী থাকা সত্ত্বেও কোন প্রকার নির্বাচনী তফসিল ঘোষণা করেন না। তার মনগড়া ভাবে বিদ্যোৎসাহী সদস্য, অভিভাবক সদস্য নিয়ে কমিটি গঠন করেন। এবারে এলাকাবাসীর দাবি তফসিল ঘোষণার মাধ্যমে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছে।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সঙ্গে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।