খায়রুল আলম (বিশেষ) প্রতিনিধিঃ
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী উপলক্ষে গতকাল রোববার বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব রায়।
"রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যে উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক বাবুল আহমেদ, উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা বিএনপি'র সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক, পৌর জামায়াতের আমীর একরামুল হক, আমার বাংলাদেশ পার্টির উপজেলা আহবায়ক তাজুল ইসলাম, মৎস্য চাষী মাজেদুল ইসলাম প্রামানিক প্রমূখ। এর আগে একটি রেলি বের করে শহর প্রদক্ষিণ করা হয়। এরপর উপজেলা পরিষদ পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করে শেষে মৎস্য উদ্যোক্তা ও মৎস্য চাষীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।