সুন্দরগঞ্জে আনসার-ভিডিপির দখলমুক্ত জমিতে বৃক্ষরোপণ অভিযান
সুন্দরগঞ্জে আনসার-ভিডিপির দখলমুক্ত জমিতে বৃক্ষরোপণ অভিযান
খায়রুল আলম নয়ন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন এর সমস গ্রামের আনসার ও ভিডিপি এর ক্লাব সমিতির ১২ শতক জায়গা দখলমুক্ত করে বৃক্ষ রোপন করা হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে উপজেলা প্রশিক্ষক মাসুদুর রহমান,শ্রীপুর ইউনিয়ন এর ভিডিপি দলনেতা মোঃ:শাহজাহান, ইউনিয়ন আনসার কমান্ডার সাইফুল ইসলাম সহ ২০ জন আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে উক্ত জায়গা দখলমুক্ত করা হয়। অতঃপর উক্ত জায়গায় জলপাই, মেহগনি,নিম গাছ লাগানো হয়। উল্লেখ্য যে অএ উপজেলায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম যোগদান করার পর থেকে মহাপরিচালক আনসার ও ভিডিপি নামে দলিলকৃত ৫ টি ক্লাব সমিতির জমি দানকারী ব্যক্তির নামে বিআরএস বা আর এস রেকর্ডভুক্ত থাকায় সেগুলো নিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস এর সাথে সমন্বয় সাধন করে মহাপরিচালক আনসার ও ভিডিপি নামে নামজারি করেন । ৫ টি জমি হইল কঞ্চিবাড়ি ইউনিয়ন এর সতীরজান আনসার ভিডিপি ক্লাব ৩ শতক, সর্বানন্দ ইউনিয়নের সর্বানন্দ আনসার ভিডিপি ক্লাব এর ১০ শতক,ছাপড়হাটি ইউনিয়ন এর দ: মরুয়াদহ আনসার ও ভিডিপি ক্লাব ১০ শতক, বামন ডাঙা ইউনিয়ন এর রামদেব আনসার ও ভিডিপি ক্লাব ১০, শ্রীপুর ইউনিয়ন এর শ্রীপুর আনসার ও ভিডিপি ক্লাব ১২ শতক জমি।আরও উল্লেখ্য যে, তারাপুর ইউনিয়ন এর চাচিয়া মীরগঞ্জ এলাকার চাচিয়া মীরগঞ্জ আনসার ও ভিডিপি সমিতির ১৩ শতক জায়গার কিছু অংশ বেদখল থাকায় তা উদ্ধারের জন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে জমি দখলের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে ।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



