সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক | বিডি-প্রেস 24 ডট কম
হোম / মাদক / বিস্তারিত

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

12 June 2026, 12:20:14

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক।

গৌরাঙ্গ বিশ্বাস- বিশেষ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের হরিনগর গ্রামে বিকাশ দাসের বাড়ির ছাদে পুলিশ অভিযান চালিয়ে একাধিক গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি মৃত নিধান দাসের ছেলে।

বৃহস্পতিবার বিকেলে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম এর নির্দেশে থানার এস আই ফরিদ আহমদসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হরিনগর গ্রামে এ অভিযান পরিচালনাকালে বিকাশের বসতঘরের ছাদের উপর থেকে(জীবিত) কয়েকটি গাঁজার গাছসহ বিকাশকে আটক করা হয়।

এ ব্যাপারে সদর থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ সদরকে মাদকমুক্ত করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করে জানান,আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। ##

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: