বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

সীমান্তের ১৫ বেকার যুবকের হাতে দক্ষতার সনদ, টুলস দিল বিজিবি

20 August, 2026 11:47:23
সীমান্তের ১৫ বেকার যুবকের হাতে দক্ষতার সনদ, টুলস দিল বিজিবি

মাফিকুল ইসলাম,ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র ও প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সীমান্তবর্তী এলাকার ১৫ জন বেকার যুবককে এ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি তাঁদের হাতে সনদপত্র ও ইলেকট্রিক্যাল কাজের প্রয়োজনীয় টুলস তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের হাতে কর্মদক্ষতা তুলে দেওয়া হলে তারা চাকরির পেছনে না ছুটে নিজ উদ্যোগে আয়-রোজগারের পথ তৈরি করতে পারবেন। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার আর্থসামাজিক উন্নয়ন ও বেকারত্ব নিরসনেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি, দিনাজপুর পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম, ফুলবাড়ী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, পিবিজিএমএস, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান এবং এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মো. নবীউল ইসলাম।

এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনায় ছিল ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport