সারিয়াকান্দি ডিগ্রী কলেজ-এ জানালার রড কেটে দুর্ধর্ষ চুরি
সারিয়াকান্দি ডিগ্রী কলেজ-এ জানালার রড কেটে দুর্ধর্ষ চুরি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দি ডিগ্রী কলেজ-এ জানালার রড কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার গভীর রাতে সংঘটিত এ চুরির ঘটনায় আনুমানিক ৪ লাখ ৬৫ হাজার অর্থ খোয়া গেছে বলে অভিযোগ উঠেছে।
কলেজ সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা রাতের আঁধারে কলেজ ভবনের একটি কক্ষের জানালার রড কেটে ভেতরে প্রবেশ করে। পরে অফিস কক্ষের আলমারি ও গুরুত্বপূর্ণ ড্রয়ার ভেঙে নগদ টাকা নিয়ে যায়। সকালে কলেজের শিক্ষক-কর্মচারীরা অফিস খুলতে এসে চুরির বিষয়টি দেখতে পান।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকায় চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ জানান, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। চুরির ঘটনায় নগদ টাগুরুত্বপূর্ণ কিছু নথিপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের সহযোগিতায় দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের আশা প্রকাশ করেন তারা।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: