শুক্রবার ৫ জুন, ২০২৬

সাংবিধানিক আদেশে জুলাই সনদের বাস্তবায়ন চায় জামায়াত

15 September, 2025 12:13:40
সাংবিধানিক আদেশে জুলাই সনদের বাস্তবায়ন চায় জামায়াত

ডেক্স রিপোর্টঃ ১৪ সেপ্টেম্বর রবিবার ২০২৫।

জামায়াতে ইসলামী বাংলাদেশ জুলাই সনদের বাস্তবায়ন সাংবিধানিক আদেশের মাধ্যমে নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। দলটির মতে, আইনি ভিত্তি ছাড়া এ সনদের কার্যকারিতা দীর্ঘমেয়াদে টেকসই হবে না। একই সঙ্গে বিষয়টিকে আরও শক্তিশালী করতে গণভোট আয়োজনের প্রস্তাবও দিয়েছে তারা।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এ অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে, তবে সাংবিধানিক স্বীকৃতি ছাড়া এটি ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এজন্য তিনি গণভোটকে কার্যকর সমাধান হিসেবে উল্লেখ করেন।

আজাদের মতে, সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতির কারণে জামায়াত অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করেছে। তিনি আরও বলেন, যে কোনো দল জুলাই সনদ মানতে অস্বীকৃতি জানালে নির্বাচনে তাকে অযোগ্য ঘোষণা করার বিধান থাকা উচিত।

সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কমিশনের আলোচনায় জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ ও নির্বাহী আদেশসহ একাধিক প্রস্তাব উত্থাপন করা হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport