দেওয়ান মাসুকুর রহমান, মৌলভীবাজার, ৩০ জুন ২০২৬ :
মৌলভীবাজারে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার জেলার বিভিন্ন সমস্যা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের মতামত ও পরামর্শ আহ্বান করেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা এবং এসব বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
পুলিশ সুপার সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সভায় পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ মৌলভীবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।