মঙ্গলবার ৮ সেপ্টেম্বর, ২০২৬

“সরকারবিরোধী ষড়যন্ত্র অভিযোগে নিষিদ্ধ দলের কর্মী গ্রেফতার।”

8 September, 2026 9:27:23
"সরকারবিরোধী ষড়যন্ত্র অভিযোগে নিষিদ্ধ দলের কর্মী গ্রেফতার।"

মোঃ মিনারুল ইসলাম, চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের এক সক্রিয় সদস্য ও সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (০৭ই সেপ্টেম্বর ২০২৬) চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো: নজরুল ইসলামের সরাসরি নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই মোল্যা আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মো: তছিম উদ্দিনকে (৩৭) গ্রেফতার করে। গ্রেফতারকৃত তছিম উদ্দিন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন সদাবরী (হাইস্কুলপাড়া) গ্রামের মৃত সিরাজুল ইসলাম ও মোছাঃ অফেলা খাতুন দম্পতির ছেলে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত মো: তছিম উদ্দিন নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের অঙ্গসংগঠনের দুষ্কৃতিকারী ও সন্ত্রাসী হিসেবে এলাকায় সক্রিয়। তিনি নিষিদ্ধ ঘোষিত দলটির সত্ত্বাকে সমর্থন করে এর কার্যক্রমকে টিকিয়ে রাখতে এবং সহযোগিতার মাধ্যমে দলটিকে গতিশীল ও উৎসাহিত করার অসৎ উদ্দেশ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

পুলিশের তদন্তে আরও উঠে এসেছে যে, তছিম উদ্দিন সমমনা কিছু দুষ্কৃতিকারীদের একত্রিত করে সরকারবিরোধী নানা ষড়যন্ত্রমূলক স্লোগান ও গোপন মিছিল পরিচালনা করেন। এর মাধ্যমে তিনি দেশের বর্তমান শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করা এবং দেশকে অস্থিতিশীল করে তোলার অপচেষ্টায় লিপ্ত ছিলেন।

আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রবিবার দুপুরে গ্রেফতারকৃত আসামীকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। এ বিষয়ে দর্শনা থানা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, এলাকায় মাদক, সন্ত্রাস, নৈরাজ্য ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে দর্শনা থানা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে ও তৎপর রয়েছে। দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard